ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

করোনায় একদিনে ব্রাজিলে ১,৭৩৮ ও ভারতে ৮৮০ মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে গত একদিনে এক হাজার ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫৫ হাজার ৩১ জনে। এছাড়া এশিয়ার দেশ ভারতে গত একদিনে মৃত্যু হয়েছে ৮৮০ জনের। দেশটিতে মোট মৃত্যু হয়েছে এক লাখ ৭১ হাজার ৮৯ জনে।


মহামারি আকারে করোনা তাণ্ডব চালাচ্ছে ব্রাজিলে। দেশটিতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৮৬৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৫ লাখ ২১ হাজার ৪০৯ জন। গেল কয়েকদিনে দেশটিতে করোনা আক্রান্ত বয়স্কদের চেয়ে তরুণদের অবস্থাই বেশি খারাপ হচ্ছে।


অন্য দিকে ভারতে একদিনে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছে। আর ২৪ ঘণ্টায় ৮৮০ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ১ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত ১০ রাজ্যে আরও বেড়েছে সংক্রমণ।


এ দিকে সংক্রমণ ও মৃতের সংখ্যার দিক থেকে তালিকায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে ৪৬০ জনের প্রাণহানিতে মোট মৃত্যু ৫ লাখ ৭৬ হাজারের বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৩ কোটি ১৯ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।


মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ২৯ লাখ ৫৮ হাজার ৬২৯ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৬২১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১১ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১৬৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৮২৯ জন।

ads
ads
ads

Our Facebook Page

↑